শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কলাকান্দা ইউপি নির্বাচনে গণসংযোগে ব্যস্ত মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথা তুলে ধরে সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
গণসংযোগকালে মেহেদী হাসান ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও সেবায় কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য হলো কলাকান্দা ইউনিয়নবাসীকে আরও আধুনিক ও সহজলভ্য সেবা প্রদান করা।”
তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং নাগরিক সেবা আরও গতিশীল করতে কাজ করে যাবেন।
গণসংযোগকালে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/