শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গুলশান থানার নতুন ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ্য বদলিকৃত আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/