শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

লুধুয়া হাই স্কুল ও কলেজে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের চোখের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে চক্ষু সচেতনতা ও পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল ও কলেজে ডা. মো. এমদাদুল হক মানিকের তত্ত্বাবধানে চাঁদপুর মাজহারুল চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় এবং অরবিস ও ইউনিসেফের যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের চোখের সুস্থতা বজায় রাখার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয় এবং চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্ত করার মাধ্যমে ভবিষ্যতে জটিলতা প্রতিরোধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/