০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিপাকে পড়তে পারেন মেসি

alokitopatrika
  • আপডেট সময় : ১২:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫১৬ Time View
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করছেন তিনি। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে বিপাকে পড়তে পারেন তারকা ফরোয়ার্ড। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে।

পুরোনো বা এবারের বিশ্বকাপের কোনো নিষেধাজ্ঞা নেই মেসির নামের সঙ্গে। বরং এখানে সূচি বিপাকে ফেলতে পারে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে ১৯ জুলাই নিউইয়র্কে অবধারিতভাবেই খেলবেন তিনি। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের দুই সপ্তাহের মধ্যে হচ্ছে অলস্টার ম্যাচ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে ২৯ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি। যে ম্যাচের জন্য এবারও নির্বাচিত হয়েছেন মেসি। টানা দেড় মাসের বিশ্বকাপ খেলে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে নাও খেলতে পারেন তিনি।

যদি মেসি না খেলেন অলস্টার ম্যাচে, সেক্ষেত্রে মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী লিগ ম্যাচে আপনাআপনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন।

এবারের এমএলএস অলস্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল। জার্মান তারকা টমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনেরও খেলার কথা রয়েছে মেসির সঙ্গে। এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল।

এমন পরিস্থিতিতে অবশ্য এর আগেও পড়েছিলেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল।

কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করে চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে। লিওনেল মেসিও ৮ গোল করেছেন। কিন্তু মেসির অ্যাসিস্ট একটি। এমবাপ্পে করেছেন ৩ অ্যাসিস্ট। উসমান দেম্বেলে করেছেন ৫ গোল। এমনকি তাঁর একটি হ্যাটট্রিকও রয়েছে। ফ্রান্সের ১৬ গোলের ১১ গোল তো এমবাপ্পে-দেম্বেলে মিলে ভাগাভাগি করে নিয়েছেন। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্মটা তাঁরা ধরে রেখেছেন বিশ্বকাপেও।

ফ্রান্স গত রাতে ২-০ গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম। আগামীকাল হবে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল। মায়ামিতে হবে এই ম্যাচ। আর পরশু কানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড শেষ আটের ম্যাচ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিপাকে পড়তে পারেন মেসি

আপডেট সময় : ১২:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬