০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ফরাজীকান্দি ইউপি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমুর মতবিনিময় সভা

alokitopatrika
  • আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫২২ Time View

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণার সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সম্ভাব্য তফশিল ঘোষণার খবরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ফরাজীকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। সভা পরিচালনা করেন তাঁতিদল নেতা ফারুক হোসেন বেপারী।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক শতাধিক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা ফরাজীকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমু উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফরাজীকান্দি ইউপি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমুর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬