১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা হাসানুজ্জামান নোমান

alokitopatrika
  • আপডেট সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৫১৭ Time View

আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী রাজনীতির তরুণ নেতা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান।

প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

গণসংযোগকালে হাসানুজ্জামান নোমান বলেন, “কলাকান্দা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় হাসানুজ্জামান নোমানের গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা হাসানুজ্জামান নোমান

আপডেট সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬