০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন

alokitopatrika
  • আপডেট সময় : ১০:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫০৩ Time View

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ সদর কোর্টের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি [ক্রাইম ম্যানেজমেন্ট] মো. সায়ফুজ্জামান ফারুকী।

শনিবার সদর কোর্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে তিনি সালামি গ্রহণের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সূচনা করেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র ও দাপ্তরিক নথিপত্র যাচাই করেন। একইসঙ্গে অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। মামলার আলামতসমূহ সুন্দরভাবে সংরক্ষণ ও বিজ্ঞ আদালতে যথাসময়ে উপস্থাপন, ওয়ারেন্টসমূহ সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ এবং সাক্ষীদের নির্ধারিত সময়ে কোর্টে উপস্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, “মামলার ডকেটসমূহ বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। কোনো প্রকার গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। সদর কোর্টের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচার প্রক্রিয়ায় সহায়তার ক্ষেত্রে কোর্ট পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি কর্মরত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্ট, নারায়ণগঞ্জে কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন

আপডেট সময় : ১০:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬