১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় ব্যস্ত জাহাঙ্গীর আলম মামুন

alokitopatrika
  • আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৫৩০ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী রাজনীতির তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিম উদ্দিন হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম মামুন।

তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। আজ উপজেল সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামে বায়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।

এ সময় জাহাঙ্গীর আলম মামুন বলেন বলেন, “সুলতানাবাদ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ পরিচালনা কমিটির সদস্যগন স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় ব্যস্ত জাহাঙ্গীর আলম মামুন

আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬