শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

৯৫নং মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আমিনুল এহসান

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৯৫ নং মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল এহসান।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল এহসান বলেন, মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ আমিনুল এহসান বাংলাদেশ মাযার দরগাহ সুরক্ষা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)এর সিনিয়র যুগ্ম মহাসচিবেথ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/