০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মাদক, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ছেংগারচর পৌরসভা গড়ার প্রতিশ্রুতি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধানের

alokitopatrika
  • আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৫৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক
মাদক, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ও যুবকদের কর্মসংস্থান যুক্ত ছেংগারচর পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান।

পৌরসভা নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত না হলেও ছেংগারচর পৌরসভায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা আগাম প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন। নির্বাচনে বেশ কয়েকজন মেয়র প্রার্থীর নাম শোনা গেলেও ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধানের নাম আলোচিত হচ্ছে।

তিনি সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দিন রাত অবিরাম গনগংযোগ করেছেন। তিনি ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

জাহাঙ্গীর আলম প্রধান বলেন, জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে সন্ত্রাস মাদকমুক্ত বেকার নারী ও পুরুষের কর্মসংস্থান যুক্ত একটি পৌরসভা গড়তে চাই। মো. জাহাঙ্গীর আলম প্রধান সমাজ ও সাধারন মানুষের কাছে জনপ্রিয় মেয়র প্রার্থী হিসাবে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে পৌরসভার একাধিক নাগরিক ভোটাররা জানান।

সম্প্রতি আলোকিত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান বলেছেন, ‘জন্মভূমিকে নিয়ে কিছু মানুষের লক্ষ্য এবং স্বপ্ন থাকে। প্রতিনিধিত্ব করা না গেলে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। আর জনগণের বাইরে থেকে রাজনীতি করে সব কাজ করাও সম্ভব নয়। পৌরসভাকে নিয়ে আমি ছাড়াও হয়তো অনেকে স্বপ্ন দেখেন। যদি আল্লাহ আমাকে আপনাদের সেবা করার দায়িত্ব দেন, তবে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। আমরা অনেকে বলি আধুনিক, অনেকে বলে ডিজিটাল আবার আলোকিত। কিন্তু আমি বলব, আধুনিক হোক আর ডিজিটাল সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা আমি গড়তে চাই।

পৌর এলাকা ও নাগরিকদের নিয়ে তার চিন্তা-ভাবনার কথা ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান। তিনি নিশ্চিত নাগরিক সব সুবিধা ও একটি আলোকিত পৌরসভা বাস্তবায়নের স্বপ্ন পরিচ্ছন্নভাবে উপস্থাপনা করেছেন। আর দ্ব্যর্থহীনভাবে ছেংগারচর পৌরবাসীর উন্নত জীবনমান নিশ্চিত করতে পৌরসভাকে ঢেলে সাজানো থেকে শুরু করে আধুনিক ও ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় ছেংগারচর পৌরসভা। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুযোগ-সুবিধা এখনো অপ্রতুল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ছেংগারচর পৌরসভা গড়ার প্রতিশ্রুতি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধানের

আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬