০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
নোটিশ :
ছেংগারচর পৌরসভায় হিন্দু সম্প্রদায়ের মাঝে চাউল বিতরণ
alokitopatrika
- আপডেট সময় : ০৬:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৫১১ Time View

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে ছেংগারচর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের জন্য দেওয়া বিশেষ বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে। ২২ জুলাই বুধবার সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে ৪৩ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাউল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার হিসাব রক্ষক সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য, পরিষদের আহবায়ক বলরাম গোস্বামী, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, তপন কুমার শিল, লিটন দাস সহ আরো অনেকে।
এসময় সুবিধাভোগীরা জানান, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এমপি ডক্টর জালাল উদ্দিন আমাদের কথা চিন্তা করে খাদ্য সহায়তা দিয়েছেন। আমরা বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ট্যাগস :




















