বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মতলব উত্তরে মাতৃছায়া একতা সংঘের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেবে মা চক্ষু হাসপাতাল

 

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘মাতৃছায়া একতা সংঘ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিশেষ চিকিৎসাসেবার আয়োজন করা হচ্ছে। চিকিৎসা সেবায় সহযোগিতা করবে নারায়ণগঞ্জের ‘মা চক্ষু হাসপাতাল’।

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছেংগারচর বাজারে থানার দক্ষিণ পাশে ‘মাতৃছায়া একতা সংঘ’-এর প্রধান কার্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হবে।

কর্মসূচিতে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দেবেন ডা. লোকনাথ আচার্য, এমবিবিএস (ডিউ), পিজিটি (ডিএমসি), সিনিয়র মেডিকেল অফিসার, মা চক্ষু হাসপাতাল এবং অপটি. এইচ এম গোলাম আজম, লো ভিশন বিশেষজ্ঞ (চক্ষু), ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া (ঢাকা)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আগত চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা প্রদান করা হবে।

এ আয়োজনের মাধ্যমে মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষের জন্য সহজলভ্যভাবে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা নিজেদের পাশাপাশি পরিবার-পরিজন ও পরিচিতদেরও এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের জন্য জানাতে আহ্বান জানিয়েছেন।

আয়োজনে: মাতৃছায়া একতা সংঘ, মতলব উত্তর, চাঁদপুর। চিকিৎসা সেবায়: মা চক্ষু হাসপাতাল, নারায়ণগঞ্জ। হটলাইন: ০১৪০৭২০০৮০০, ০১৪০৭২০০৯০০।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/