বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই : চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলাম

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়নের হানিরপাড়, দশানী, মিলারচর, বাহেরচর পাঁচ আনি, লতরদী ও সাতানী এলাকায় মোটর সাইকেল, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে করে শতাধিক নেতাকর্মী কর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন স্থানে পথসভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম বক্তব্য দেন।

চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, কলাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কলাকান্দা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে ইউনিয়ন পরিষদকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
​এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আকতার হোসেন প্রধান, মহসিন প্রধান, শাহজাহান প্রধান, পানা উল্লাহ প্রধান, ওয়াজ উদ্দিন ঢালী, ইসমাইল হোসেন বেপারী, আলেম বেপারী, মানিক প্রধান, বিল্লাল হোসেন ফকির, ইয়াকুব মাল, ইয়াছিন মাল, আবদুর রব পাটোয়ারী, জহিরুল ইসলাম প্রধান, লতিফ প্রধান, শান্ত ঢালী, বশির প্রধান, আলী আহমদ ঢালী, বিনজিল হোসেন বেপারী, জাহাঙ্গীর আলম বেপারী, জসিম খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027 alokitopatrika
Design & Developed BY https://starwebhostit.com/