নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ
- আপডেট সময় : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৫২৩ Time View

নিজস্ব প্রতিবেদক
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দ দূষণকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় যানবাহনগুলো থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং পাঁচটি অবৈধ হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি শব্দ দূষণের জন্য ব্যবহৃত পাঁচটি হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর আরও জানায়, পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প ও শব্দ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















