১০:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর ব্যাপক গণসংযোগ

alokitopatrika
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫১০ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী বলেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই আমার মূল্য লক্ষ্য। জনগণের পাশে থেকে আমি সেবা করতে চাই। আমাকে আপনারা সেই সুযোগ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। ২২ জুলাই বুধবার বিকালে উপজেলার গাজীপুর গ্রাম, বাজার ও গাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
এসময় আশ্রয়ণ প্রকল্পে জলাবন্ধতা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। পরে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী তাৎক্ষণিক আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা গ্রহন করেন। ইলিয়াছ আলী আরো বলেন, আমার ইউনিয়নের যারা আছেন সবাই আমার পরিবার। আমার পিতা মাতা কেউ জীবিত নেই। ইউনিয়নবাসী আমার পরিবার।
তিনি বলেন, অনেক প্রার্থী থাকবে, আপনারা আপনাদের বিবেক খাটিয়ে ভোট দিবেন। ভোট আপনার পবিত্র আমানত। যাকে দিয়ে ইউনিয়নের উন্নয়ন হবে মনে করেন তাকেই আসন্ন নির্বাচনে ভোট দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
এসময় স্থানীয় দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬