সোনারগাঁও অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ হোসেন
- আপডেট সময় : ১১:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫২৫ Time View

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায়সহ একাদিক চুনা পোড়ানোর কারখানা মুল শক্তিযোগ এলাকাবাসীর একটি অংশের দাবি, জনবহুল এলাকায় পরিচালিত কারখানার কারণে পরিবেশ দূষণ, ধোঁয়া ও বিভিন্ন ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কারখানাটি প্রভাবশালী মহলের আশ্রয়ে পরিচালিত হচ্ছে। তাঁদের অভিযোগ, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো. মোশাররফ হোসেন প্রভাবখটিয়ে এমন অবৈধ ব্যাবসা করছেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, কারখানাটি যে জমিতে সেই জমির মালিকানা তিনি নন। তাঁদের দাবি, জমির প্রকৃত মালিকানা নিয়ে প্রশ্ন থাকলেও প্রভাব খাটিয়ে জমিটি ব্যবহার করা হচ্ছে। কিছু স্থানীয় বাসিন্দা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও ঘটছে বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তারা কোনো লিখিত প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এবং এর কার্যক্রম নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, কারখানাটির বৈধতা, পরিবেশগত ছাড়পত্র, জমির মালিকানা এবং পরিচালনা-সংক্রান্ত বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন।























