০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী আটক

alokitopatrika
  • আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ Time View

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় টান আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তর থানার এসআই জীবন চৌধুরী, এএসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এবং পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের কর্মকর্তাদের যৌথ অভিযানে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপভ্যানসহ সন্দেহজনক মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। একই ঘটনায় ভাঙারি ব্যবসায়ী টান আনোয়ারকে আটক করা হয়।
পরে পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান জব্দ করা মালামাল পরীক্ষা করে নিশ্চিত করেন, এগুলো পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের ভেতরের তামা ও অন্যান্য যন্ত্রাংশ।

মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানান , ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে, বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির ঘটনায় মালামাল উদ্ধার, ভাঙারি ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬