মহিউদ্দিন আহম্মেদ সোহেলক সভাপতি ও বিল্লাল হোসেন শান্তকে সহ-সভাপতি মনোনীত
মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন
- আপডেট সময় : ০২:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৫৫১ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯০নং মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
মহিউদ্দিন আহম্মেদ সোহেলক সভাপতি ও বিল্লাল হোসেন শান্তকে সহ-সভাপতি মনোনীত করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রধান শিক্ষ জেসমিন আক্তার পদাধিকার বলে সদস্য সচিব।
কমিটির অন্যান্য সদস্য হলো- মীর রেহেনা, কবির হোসেন, রাবেয়া আক্তার, নুপুর আক্তার, সৈয়দ আলী, শিরিনা আক্তার, আহাম্মদ হোসেন, মাহবুবুর রশিদ, মোঃ আলী রাজা বেপারী।
সম্প্রতি বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন আহম্মেদ সোহেলক এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। নতুন এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মহিউদ্দিন আহম্মেদ সোহেল তাঁর নতুন দায়িত্ব সম্পর্কে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা করব।”
তার এই মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক এবং সর্ব মহলে আনন্দ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করছেন যে, তাঁর মতো একজন সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি কমিটিতে যুক্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
উল্লেখ্য যে, মহিউদ্দিন আহম্মেদ সোহেল চাকরির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত রয়েছেন।


























