০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

এম ডব্লিউ হাই স্কুলের সভাপতি রাকিবুর রহমান সাগর 

alokitopatrika
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৫১৯ Time View

সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ হাই স্কুলের নতুন সভাপতি হলেন যুবদল নেতা রাকিবুর রহমান সাগর।

নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মোঃ রাকিবুর রহমান সাগরকে সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম ডব্লিউ (মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুল Merchant Workers High School)-এর পরিচালনা কমিটির নতুন সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ১১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে রাকিবুর রহমান সাগরকে ‘সভাপতি’ ক্যাটাগরিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করবে।

অনুমোদিত কমিটিতে যুবদল নেতা রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোঃ আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মোঃ মোহসীন হোসেন এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এম ডব্লিউ হাই স্কুলের সভাপতি রাকিবুর রহমান সাগর 

আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬