মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি পানে উৎসাহ দিতে মামপট বিতরণ
- আপডেট সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৫৫০ Time View

বিশেষ প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার ৯৭ নং ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি পানের অভ্যাস গড়ে তুলতে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করতে মামপট (পানি পান করার মগ) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মামপট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন।
এ সময় প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশুদ্ধ পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্যোক্তা জাকির হোসেন জানান, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতে বিশুদ্ধ পানি পান করার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তার এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


























