মতলব উত্তরে গালিমখা বেরীবাঁধ হইতে বাংলা বাজার পর্যন্ত সড়কটি বেহাল : সংস্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫৩৭ Time View

মো. কামরুল হাসান রাব্বি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখা বেরীবাঁধ মেইনরোড থেকে বাংলা বাজার কাঠপট্টি পর্যন্ত সড়কটি আরসিসি করণের দাবিতে মানববন্ধন করেছে কাঠ ব্যবসায়ী, ক্রেতা, ভ্যান চালক ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বিকালে তারা বেহাল সড়কটির উপর দাড়িয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এসময় ব্যবসায়ীরা জানান, ঐতিহ্যবাহী এই বাজারটি আজ রাস্তার জন্য হারিয়ে যেতে বসেছে। শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় আমাদের ব্যবসা বন্ধের পথে। এই বাজারে অনেকগুলো সমিল, নৌকা তৈরির কারখানা, মসজিদ সহ দোকানপাট রয়েছে। আমরা চাই দ্রুত এই সড়কটি আরসিসি পাকা করে দেওয়া হোক।
ভ্যানচালকরা জানান, এই সড়কটি দিয়ে কাঠ ও নৌকাসহ যাবতীয় মালামাল আনা নেওয়া করি। গত বছর একজন ভ্যানচালক মালামালসহ উল্টে পানিতে পড়ে মারা গেছে। আমরা চাই সরকার দ্রুত এই সড়কটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিবেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাংলা বাজারটি জমজমাট ভাবে চলে আসছে। কিন্তু প্রধান সড়কটি গাড়ি চলাচল অযোগ্য হওয়ায় বাজারের ব্যবসায়ীরা এখন পথে বসার মত অবস্থা হয়েছে। প্রায় ৫০০ মিটির সড়কটি পাকা অথবা আরসিসি পাকা করে দিলে ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও মালবাহী গাড়ি যাতায়াত করতে পারতো। রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।























