০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি ও অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

alokitopatrika
  • আপডেট সময় : ১১:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৫২২ Time View

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি ও অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।
আজ শুক্রবার বিকেলে নান্দুরকান্দি বিদ্যুৎ অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বিদ্যুৎ গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রান্সফরমার চুরি ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয় এক গ্রাহক বলেন, “আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছি, অথচ সামান্য বাতাস-বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। আবার দীর্ঘ সময় পরও বিদ্যুৎ আসে না। ট্রান্সফরমার চুরির ঘটনাও ঘটছে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।”
আরেক গ্রাহক বলেন, “লোডশেডিংয়ের কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান পাচ্ছি না। দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার প্রতিস্থাপন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে গ্রাহকরা বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি হওয়া ট্রান্সফরমার দ্রুত প্রতিস্থাপন এবং অতিরিক্ত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি ও অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬