পানি নিষ্কাশনের পাইপ বন্ধের মিথ্যা অপবাদ ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫৩২ Time View

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা গ্রামে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ করে ১২টি পরিবারকে জলাবদ্ধতার মধ্যে ফেলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই সংবাদটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এ ধরনের তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয়রা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী কয়েকজনের দাবি, একই গ্রামের জালাল জমাদারের জমি দখল করে বসবাসের জন্য ঘর নির্মাণ করেছেন অদীত্য সরকার।, ওই স্থানে ঘর নির্মাণের সময় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ও পাইপ বন্ধ হয়ে যায়। এর ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং পরবর্তীতে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়। এখানে জমি মালিক জালাল জমাদারের সম্পৃক্ততা নেই। তাকে সমাজে হ্যাঁ ও প্রতি পূর্ণ করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্থানীয়রা আরও বলেন, জমি দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার বিষয়টি আড়াল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ১২টি পরিবারকে জলাবদ্ধ করে রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে একতরফাভাবে প্রচার চালানো হচ্ছে। এতে প্রকৃত ঘটনা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা উচিত নয়।
এলাকাবাসী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এসময় বক্তব্য রাখেন- মোহাম্মদ জালাল জমাদার, মোবারক হোসেন, শ্রীবাস সরকার, সুনীল পাথর, সৌলেন সরকার, নির্মল সরকার, অনুকূল সরকার, শাহজাহান জমাদার, কৃষ্ণধন বেপারী, অমল সরকার, শ্রীনিবাস সরকার, সজল বেপারী ও সোহেল জমাদার।























