০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের শেষ জানাজা

alokitopatrika
  • আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ Time View

নিজস্ব প্রতিনিধি
​চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সর্বজনশ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট মোঃ রুহুল আমিনের শেষ জানাজার নামাজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ জোহর অনুষ্ঠিত এই জানাজায় আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল উদ্দিন, মরহুমের ছোট ভাই বুয়েটের সাবেক অধ্যাপক ড. নুরুল আমিন, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল আলম মন্টু। এ সময় আইনজীবী সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
​এর আগে গত শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​দীর্ঘ ৫৪ বছর নিষ্ঠার সাথে আইনপেশায় নিয়োজিত থাকা ৯৩ বছর বয়সী এই প্রবীণ আইনজীবী তাঁর কর্মজীবনে শিক্ষকতা ও ব্যাংকেও চাকরি করেছেন। আইন পেশার পাশাপাশি তিনি রাজপথের রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ছিলেন। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল অপরিসীম; তিনি মতলব ডিগ্রি কলেজ সরকারীকরণ হওয়ার পূর্ব পর্যন্ত এর সভাপতি পদে দায়িত্ব পালন করেন এবং তাঁর প্রত্যক্ষ প্রয়াসেই কলেজটি সরকারীকরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের শেষ জানাজা

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬