গাজীপুরের ‘টিম পজেটিভ’ এর আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২০ Time View

নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্ৰামৈ টিম পজেটিভ এর উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্ৰামের বেড়িবাঁধে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিমেল উদ্দিন মোল্লা শিমুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সমাজসেবক শাহিনুর রহমান মাষ্টার, তরুণ সংগঠক নোমান মোল্লা, তানভীর মোল্লা, মাহিন মোল্লা, মাহিন মিয়াজী, হানিফ মৃধা,
আরিফ হোসেন।
বক্তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। স্কুল-কলেজ, মসজিদ, সামাজিক সভা-সমাবেশ এবং গণমাধ্যমের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা আরও জোরদার করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
সমাবেশে উপস্থিত সবাই নিজে মাদক থেকে দূরে থাকা, অন্যকে নিরুৎসাহিত করা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।























