কোন মাদকসেবী ও ব্যবসায়ী যদি মাদক ছাড়েন তাহলে ভোরন পোষণ দেওয়া হবে : এম ইলিয়াছ আলী
- আপডেট সময় : ০১:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫১৭ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী বলেছেন, মাদক একটি বিষাক্ত ছোবল। এই ছোবলে পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। দেশের স্বার্থে কোন মাদকসেবনকারী ও ব্যবসায়ী যদি মাদক ছাড়েন তাহলে তার ভোরণ পোষণের ব্যবস্থা আমি করে দিব। শুক্রবার বিকালে পুর্ব নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুর্ব নাউরী যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী আরও বলেন, মাদক কখনোই কারো মঙ্গল বয়ে আনবে না। মাদকের ছোবলে ছাত্র যুবক সবাই নিঃস্ব হয়ে যাবে। তাই আমি মনে করি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলতে হবে।
তিনি বলেন, আমাদের চাঁদপুর-২ আসনের এমপি ড. জালাল উদ্দিন ইতোমধ্যে মতলবকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সেই আমরাও বলতে চাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করব তাও ফতেপুর পশ্চিম ইউনিয়নকে মাদকমুক্ত করে তোলব।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান কিরণের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বাবুল ভুইয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ টিটু ঢালী, মোঃ সবুজ প্রধান, মোঃ আনিছুর রহমান ভুইয়া, মোঃ রিপন প্রধান, মোঃ মফিজ মোল্লা, মোঃ বাদল মোল্লা, মোঃ হাসান প্রধান, মোঃ রাসেল, মোফাজ্জল, মোঃ আক্তার হোসেন, মোঃ রিপন দর্জি।
খেলা লিজেন্ড ষ্টার-১ ও লিজেন্ড ষ্টার-২ অংশগ্রহণ করে। ১-০ গোলে লিজেন্ড ষ্টার-১ চ্যাম্পিয়ন হয়।























