০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

alokitopatrika
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৫৩০ Time View

নিজস্ব প্রতিবেদক 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী   সাবেক  চেয়ারম্যান,  ও সাবেক  ইউনিয়ন বিএনপির সভাপতি   মোসলেহ উদ্দিন মোল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি  ও স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৃক্ষরোপণ ও গণসংযোগকালে মোসলেহ উদ্দিন মোল্লা বলেন, “আমি মাত্র ২৭ বছর বয়সে জনগণের ভোটে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। অল্প বয়সে দায়িত্ব পাওয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে আমার কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। অতীতের সেই ভুল-ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে আপনারা যদি আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে অতীতে যেসব উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে এলাকায় ইভটিজিং ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোরভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করব।”
শিক্ষার বিষয়ে তিনি বলেন, “কলাকান্দা ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি সর্বদা কাজ করে যেতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।”
অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মোসলেহ উদ্দিন মোল্লা বলেন, “ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য।”
তিনি উন্নয়ন, শিক্ষা, মাদকমুক্ত সমাজ এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হানিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিবুর রেজা, আবদুল সাত্তার মেম্বার, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম তাতী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন, দপ্তর সম্পাদক মো. নাদিম খান, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাহিদ, সিরাজ বেপারী, হান্নান মোল্লা, খোরশেদ আলম ঢালী, সোবহান মোল্লা, নাবালক প্রধান, কাদির হোসেন ও মাইদুল হাসানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬