০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশে লিটন হোসেনের গণসংযোগ: সাইলো রোডে ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে জোয়ার

alokitopatrika
  • আপডেট সময় : ০৯:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৫১৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি
​বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। বিশেষ করে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন হোসেনের ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে আয়োজিত গণসংযোগটি ইতোমধ্যে সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনার শীর্ষে উঠে এসেছে।
​গতকাল সাইলো রোড এলাকায় মোঃ লিটন হোসেনের সমর্থনে এক বিশাল ও আনন্দঘন গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিপুলসংখ্যক যুবক ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে এবং নানা রকম প্রাণবন্ত স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। যুবসমাজের এই উদ্দীপনা সাধারণ পথচারী ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় চালক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত সমর্থকরা জানান, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ লিটন হোসেন অত্যন্ত যোগ্য, নির্ভরযোগ্য ও সৎ প্রার্থী। সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং চালক সমাজের অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই।
​আগামী নির্বাচনে ‘ঠেলাগাড়ি’ মার্কায় ভোট দিয়ে মোঃ লিটন হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাইলো শাখার সকল সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উৎসবমুখর পরিবেশে লিটন হোসেনের গণসংযোগ: সাইলো রোডে ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে জোয়ার

আপডেট সময় : ০৯:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬