উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীর আলম রিপন গণসংযোগ: সাইলো রোডে বটগাছ মার্কার পক্ষে গণজোয়ার
- আপডেট সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫১৭ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। বিশেষ করে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিপন বটগাছ মার্কার পক্ষে আয়োজিত গণসংযোগটি ইতোমধ্যে সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনার শীর্ষে উঠে এসেছে।
বুধবার বিকেলে সাইলো রোড এলাকায় মোঃজাহাঙ্গীর আলম রিপনের সমর্থনে এক বিশাল ও আনন্দঘন গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিপুলসংখ্যক যুবকরা নানা রকম প্রাণবন্ত স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। যুবসমাজের এই উদ্দীপনা সাধারণ পথচারী ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় চালক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত সমর্থকরা জানান, সভাপতি পথে প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিপন একজন সৎ কর্মীবান্ধব হিসেবে অত্যন্ত যোগ্য, নির্ভরযোগ্য ও সৎ প্রার্থী। সংগঠনকে আরও সুসংগঠিত করতে এবং চালক সমাজের অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই।
আগামী নির্বাচনে বটগাছ মার্কায় ভোট দিয়ে মোঃ জাহাঙ্গীর আলম রিপন কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাইলো শাখার সকল সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।























