সাদুল্লাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান উদযাপন
- আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৫২৭ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়ার বদলিজনিত বিদায় এবং নবাগত প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলকে বরণ করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া বলেন, দীর্ঘদিন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। কাজ করতে গিয়ে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি নবাগত প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলকেও পরিষদের কার্যক্রম পরিচালনায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। পরে তিনি দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন।
এসময় ইউপি সদস্য মিজানুর রহমান, কবির হোসেন, শিবলু শিকদার, মাহবুব আলম মজনু, আইয়ুব হোসেন, আমেনা আক্তার রানু, লাকী বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাহিদা আক্তার, উদ্যোক্তা তাফাজ্জল হোসেন, মমিনুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়াকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় ও নবাগত প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলকে বরন করে নেন ইউপি সদস্যগণ। পরে বিদায়ী কর্মকর্তাকে পরিষদের বিভিন্ন দপ্তর থেকে উপহার প্রদান করা হয়।























