০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে —মিয়া মনজুর আমিন স্বপন

alokitopatrika
  • আপডেট সময় : ০৭:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৫২৭ Time View

নিজস্ব প্রতিবেদক
শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মিয়া মনজুর আমিন স্বপন।

আজ সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের আপনজন ইন্টারন্যাশনাল একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কর্ণধার। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ফজলুর রহমান, মতলব উত্তর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক শাহাদাত কায়সার শহীদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে —মিয়া মনজুর আমিন স্বপন

আপডেট সময় : ০৭:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬