ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে
এসএসসিতে জিপিএ-৫ অর্জন করায় রবাইয়া আঞ্জুমান (অরিন)-কে সংবর্ধনা
- আপডেট সময় : ০১:১৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫২০ Time View

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে কৃতী শিক্ষার্থী রবাইয়া আঞ্জুমান (অরিন)। তার এই কৃতিত্বে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, নিশ্চিন্তপুর বাজারে অবস্থিত ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর এর অস্থায়ী কার্যালয়ে আজ ১৪ আগষ্ট শুক্রবার কৃতি শিক্ষার্থী অরিনকে এই সম্মাননা জানানো হয়।
এ সময় ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন মতলব উত্তর’ এর কর্মকর্তাদের পাশাপাশি রুবায়া আঞ্জুমান অরিন এর বাবা নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম শহিদুজ্জামান রবি ও তার মা বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক কামরুন।নাহার হেপি উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে রবাইয়া আঞ্জুমানের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


























