রোহিঙ্গা ক্যাম্পে মতলব উত্তরের সন্তান এএসআই রুবেলের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৫৩৬ Time View

এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
খবর পেয়ে এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
রুবেল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার নিজ এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।























