১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
মতলব উত্তরে 'টিম পজেটিভ' এর আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : চেয়ারম্যান পদপ্রার্থী হিমেল উদ্দিন মোল্লা শিমুল

alokitopatrika
  • আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৫৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক
ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী‌ হিমেল উদ্দিন মোল্লা শিমুল বলেছেন, প্রতিটি পাড়া-মহল্লায় মাদক আজ মহামারি আকারে রূপ নিয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কেবল আইন প্রয়োগ বা শাস্তি যথেষ্ট নয়। যুবসমাজ ও দেশকে বাঁচাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ও সমাজের সকল স্তরের মানুষকে একতাবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে।

শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্ৰামে ‘টিম পজেটিভ’ এর উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী
হিমেল উদ্দিন মোল্লা শিমুল।

তিনি বলেন, ‘আমরা দলমত নির্বিশেষে, সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’

মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী
হিমেল উদ্দিন মোল্লা শিমুল আরও বলেন, বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করতে আন্তরিকতার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সমাজসেবক শাহিনুর রহমান মাষ্টার, তরুণ সংগঠক নোমান মোল্লা, তানভীর মোল্লা, মাহিন মোল্লা, মাহিন মিয়াজী, হানিফ মৃধা, আরিফ হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতলব উত্তরে 'টিম পজেটিভ' এর আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : চেয়ারম্যান পদপ্রার্থী হিমেল উদ্দিন মোল্লা শিমুল

আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬