১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

alokitopatrika
  • আপডেট সময় : ১০:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫২৫ Time View

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, জ্যেষ্ঠ প্রভাষক ইসরাত পারভীন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলাম মিজি এবং প্রদর্শক মো. মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক আইনুন্নাহার কাদরী।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা এবং শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

আপডেট সময় : ১০:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬