এস ই এল মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৫১৪ Time View

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এস ই এল মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে এস ই এল মডেল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এস ই এল) মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল।
এস ই এল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার।
আলমগীর সরকার বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি কারণ এটি মানুষকে সৎ, দয়াশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। কেবল প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা মেধাই একটি সুন্দর সমাজ গঠনের জন্য যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন সঠিক মূল্যবোধ।
তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে। বলেছেন
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।


























