১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মতলব কেএফটি কলেজিয়েট স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

alokitopatrika
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৫৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠান মতলব কেএফটি কলেজিয়েট স্কুল। এটি আঃ কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট ২০২০ সালে প্রতিষ্ঠা করে। এরপর থেকেই স্কুল সুশৃঙ্খল ভাবে ধারাবাহিক শিক্ষামুলক সাফল্য বয়ে আনছে। ২১ জুলাই মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্কুল অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুল এর প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ জাকির হোসেন কামাল। এসময় বক্তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে মতলবের একটি শিক্ষা পবিরেশ দিতে চাই। যেখানে থাকবে সুস্থ প্রতিযোগীতা, আর মেধা চর্চা। সেই ধারাবাহিকতা দিয়ে মতলবের শিক্ষার্থীরা পৌছে যাবে। আমরা সর্বদাই ভাল মানুষ চাই। শুধু ভাল রেজাল্টই নয়, আমরা চাই বিশ্ব মানের পড়ালেখা করে আমাদের শিক্ষার্থীরা বিশ্বে মাথা উচুঁ করে দাড়াবে।
প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আজকে যারা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয় হল, তা শুধু অনুপ্রেরণা আর উৎসাহ মাত্র। আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সংবর্ধনা দিয়ে সামনে এগিয়ে নিতে চাই। সর্বপরি আমরা মতলবের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য।
এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং অভিভাবক ও উপস্থিত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মতলব কেএফটি কলেজিয়েট স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬