কাশিমনগর যুবসমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৃস্মি ফুটবল ফ্রিজ টিভি কাপ টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৫৩০ Time View

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৃস্মি ফুটবল ফ্রিজ টিভি কাপ টুর্ণামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই শনিবার বিকালে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন।
খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে এবং গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম ও গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুকুল প্রধানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জলিল মেম্বার, মোঃ মনির হোসেন প্রধান, মোখলেছুর রহমান জনি, জসিম উদ্দিন, শাহজাহান বেপারী, বাচ্চু মোল্লা প্রমুুখ। আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা সুমন বেপারী ও টুর্নামেন্ট কমিটির পরিচালক মোঃ রাজিব বকাউল।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ পশ্চিম রায়েরদিয়া একাদশ বনাম ওটারচর ফুটবল একাদশ। ১-০ গোলে রায়োরদিয়া একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে ওটারচর একাদশ।



























