হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় হিমেল উদ্দিন মোল্লা শিমুল
- আপডেট সময় : ০৮:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ৫৩৬ Time View

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
দলমত নির্বিশেষে এই ইউনিয়নের সকল মানুষ আমার পরিবার আমার বাবার আদর্শ নিয়ে সুখে, দুঃখে, প্রয়োজনে আপনাদের পাশে থাকতে চায় হিমেল উদ্দিন মোল্লা শিমুল।
১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন হবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকায় বদ্ধপরিকর চেয়ারম্যান প্রার্থী শিমুল মোল্লা।
বৃহত্তর মতলবের ২২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, ১১নং পশ্চিম ইউনিয়ন পরিষদ এর উন্নয়ন এর রূপকার মরহুম খবির উদ্দিন মোল্লা চেয়ারম্যান এর বড় ছেলে, চেয়ারম্যান পদপ্রার্থী মতলব উত্তর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল বাবার আর্দশ বুকে ধারন করে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকতে চায়।
দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় হিমেল উদ্দিন মোল্লা শিমুলের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে।
তবে চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মো. হিমেল উদ্দিন মোল্লা শিমুল বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।





















