০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করলো মিশর

alokitopatrika
  • আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ৫১৬ Time View

 ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগে রেফারির একাধিক সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন। পাশাপাশি তিনি অনুরোধ জানিয়েছেন, লেতেক্সিয়ে ও তার রেফারিং দলকে যেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর দায়িত্ব না দেওয়া হয়।

ম্যাচে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত লিওনেল মেসির পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে ম্যাচজুড়ে বিতর্কের জন্ম দেয় দুটি সিদ্ধান্ত-মিশরের একটি গোল বাতিল করা এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ করা।

মিশরের অভিযোগ, এই দুটি সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। গোল বাতিল হওয়া ফরোয়ার্ড জিকো ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রেফারি ভালো ছিলেন না, তিনি আমাদের প্রতি অন্যায় করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি। এটি সাজানো ম্যাচ ছিল।’

এর আগে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারির কঠোর সমালোচনা করে ইঙ্গিত দেন, তার ‘লুকানোর মতো কিছু থাকতে পারে।’

ম্যাচে মিশরের হয়ে গোল করেন ইয়াসের ইব্রাহিম ও জিকো। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজ। ম্যাচের শুরুতে মেসি একটি পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্তভাবে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এটি মিশরের ইতিহাসে সেরা বিশ্বকাপ অভিযান। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা ম্যাচের রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করলো মিশর

আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬