আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন সাইলো শাখায় মিলাদ ও দোয়ার মাধ্যমে
সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের বাঘ মার্কা নির্বাচনী প্রচারণার শুভ সূচনা
- আপডেট সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখা নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মুক্তার হোসেনের ‘বাঘ’ মার্কা প্রতীকের নির্বাচনী ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এক ভাবগম্ভীর পরিবেশে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার মাধ্যমে এ নির্বাচনী ক্যাম্পের যাত্রা শুরু হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাইলো কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। মোনাজাতে প্রার্থী মো. মুক্তার হোসেনের বিজয়, শ্রমিক সমাজের কল্যাণ এবং দেশের পরিবহন খাতের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও শ্রমিক নেতৃবৃন্দের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে উপস্থিত ছিলেন ফরা মেম্বার, আতাউর রহমান আতা, নূর হোসেন নূরা, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, জহির প্রধান, আব্দুল কাদির, সোহেল রানা, কামাল হোসেন, পাপ্পু, তুমিজুদ্দিন তমু, আসলাম মিয়া, নূরে আলম সুমন, দেলোয়ার হোসেন দেলু, শাহজাহান সাজু ও জসীমউদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শ্রমিক বৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ ও ভোটাররা সাইলো শাখার শ্রমিকদের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নে সাধারণ সম্পাদক পদে ‘বাঘ’ মার্কার প্রার্থী মো. মুক্তার হোসেনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
























