০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
নোটিশ :
‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ’ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
alokitopatrika
- আপডেট সময় : ১২:৫৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫৪৯ Time View

‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ’ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘ধনাগোদা রিভারভিউ ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ’য় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
হোটেল ও রেস্তোরাঁর লাইসেন্স না থাকা এবং নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জননিরাপত্তা বিঘ্নিত করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রিসোর্টটির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা।
ট্যাগস :

























