০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

alokitopatrika
  • আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৫৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।

বাজেটে গৃহ কর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ফি, নকশা অনুমোদন ফি, হাট-বাজার ইজারা ও অন্যান্য সেবা হতে আয় ৬ কোটি ১ লক্ষ ৩৬ হাজার ৩৪০ টাকা। পানি হতে আয় ২৩ লক্ষ টাকা।

বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ, মাদকমুক্ত সমাজ গড়তে প্রচারণাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানসহ সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা।

পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভায় নাগরিক সেবা, পানিসংকট নিরসন, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প চলাচলে বিঘ্ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পৌরবাসীকে আরও উন্নত, আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ছেংগারচর পৌরসভার এটি ৯টি ওয়ার্ড ও ৪১টি মহল্লায় বিভক্ত । পৌরসভাটি বর্তমানে ‘ক’ শ্রেণির মর্যাদাভুক্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬