সিদ্ধিরগঞ্জে শশ্বানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫১৭ Time View

নিজস্ব প্রতিবেদক
শীতলক্ষ্যা নদীর তীরে সিদ্ধিরগঞ্জ শশ্বানে একমাত্র মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে শশ্বানের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রচার সম্পাদক ও নাসিক ৫ নং কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রেহান উদ্দিন বাঘ মামুন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা আমীর হামজা ও হাফেজ আবীরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে রেহান উদ্দিন বাঘ মামুন বলেন, শশ্বানে রাতে মাদকের হট স্পটে পরিনত হয়। এখানে কোন নিরাপত্তা প্রহরী না থাকায় শশ্বানের দেওয়াল টপকিয়ে মাদকসেবীরা প্রবেশ করে। চলে মাদক এর কেনাবেচা। তিনি এই শশ্বানে মাদকমুক্ত করার জোরালো দাবি জানান সেই সাথে শশ্বানে মাদকমুক্ত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণ এর দাবি জানিয়ে বলেন মাদক থাকলে শশ্বান থাকবেনা, শশ্বান থাকলে মাদক থাকবেনা বলে হুশিয়ারী করেছেন।
এ ব্যাপারে শশ্বানের কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী শিশির ঘোষ অমর বলেন আমাদের শশ্বানে ভবনের কাজ বেশ কিছু দিন বন্ধ ছিল যার কারণে নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে মাদক সেবীরা বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। আমরা প্রশাসনের সহায়তায় বেশ কয়েকবার মাদকসেবিদের হাতনাতে ধরিয়ে দিয়েছি।
অমর আরও বলেন আমাদের মন্দির ও ভবনের কাজ শেষ হলে এখানে সার্বক্ষণিক লোকজন থাকবে তখন এ সমস্যা সৃষ্টি হবেনা বলে তিনি আশ্বস্ত করে বলেন মাদকের বিরুদ্ধে আমরাও কাজ করি।
























