মাদকমুক্ত সুলতানাবাদ ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
- আপডেট সময় : ০৯:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৫৬০ Time View

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। মতলব উত্তর উপজেলা বিএনপি ও সুলতানাবাদ ইউনিয়নবাসীর সমর্থনের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন জনপ্রিয়তার শীর্ষে স্থানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন
দীর্ঘদিন থেকে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে সাধারন ভোটারদের সাথে কৌশল বিনিময় এবং সমর্থন আদায়ের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দলীয় নেতাদেরকে সাংগঠনিকভাবে চাঙ্গা করে তুলতে এবং সাধারন মানুষের আস্থা অর্জন করতে জাহাঙ্গীর আলম মামুন প্রতিদিন নির্বাচনী মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন জনসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলম মামুন একজন উদীয়মান সমাজসেবক হিসেবে সুলতানাবাদ ইউনিয়নের আনাচে কানাছে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্যের বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের দিকে। বিভিন্ন দুর্যোগে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। বিএনপির অনেক সম্ভাব্য প্রার্থীর নাম মুখে মাত্র শুনা গেলেও নির্বাচনী মাঠ গোছানোর জন্য এবং দলীয় নেতাদের সুসংগঠিত করার লক্ষ্যে- জাহাঙ্গীর আলম মামুন ছাড়া অন্য কোন প্রার্থীকে দেখা যাচ্ছেনা বলে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় লোকজন জানান, জাহাঙ্গীর আলম মামুন দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। সমাজসেবক হিসেবে এলাকায় তিনি শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়- গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিগত সময় ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। সুলতানাবাদ ইউনিয়নের কয়েকটি সড়কে সাধারণ জনগণের নিরাপদ যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী আন্দোলন এবং সভা সেমিনারের আয়োজনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছেন।
সাধারণ ভোটার ও জনগণের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম মামুন তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং সবসময় ঘোলপাশা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক জাহাঙ্গীর আলম মামুনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের জনগণ।
তারা আরো জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ।
জাহাঙ্গীর আলম মামুন বলেন, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রত্যয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি ইউনিয়ন গড়ে তোলাই আমার সবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্ধিতা করার জন্য অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছি। আমাকে যদি ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করেন তাহলে প্রথমে সুলতানাবাজ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন আরো বলেন, সমাজ সেবাই আমার লক্ষ্য, সমাজ উন্নয়নের কাজই আমার কর্ম। আমি সুলতানাবাদ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। সুলতানাবাদ ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোট- বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া কামনা করি।























