০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সীর শুভেচ্ছা

alokitopatrika
  • আপডেট সময় : ০১:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫৬০ Time View

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী।

১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপি-র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক প্রয়োজনে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সী বলেন, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের এক অনন্য মাইলফলক। স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের সংকটময় মুহূর্তে জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

বিবৃতিতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরিফ উল্লাহ মুন্সী তাঁর বিবৃতিতে আরও উল্লেখ করেন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে সবসময় যেকোনো গণদাবী ও জাতীয় স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দলের মূলনীতি ও আদর্শ বজায় রেখে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মতলব উত্তরের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সাথে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সীর শুভেচ্ছা

আপডেট সময় : ০১:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬