১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
ভ্যাকসিন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান

বদলির দুই ঘণ্টার মধ্যেই বহাল চাঁদপুরের সিভিল সার্জন

alokitopatrika
  • আপডেট সময় : ০৫:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৫৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে উত্তরবঙ্গে তাৎক্ষণিক বদলি ও স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তাকে চাঁদপুরের সিভিল সার্জন পদেই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৯ আগস্ট) সকালে পূর্বঘোষণা ছাড়াই চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সেবার মান, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে উত্তরবঙ্গে তাৎক্ষণিক বদলি তথা স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়।

তবে পরবর্তীতে ভ্যাকসিন সংক্রান্ত একটি বিষয় নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির বিষয়টি পরিষ্কার হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ভুল বোঝাবুঝির অবসানের পর সিভিল সার্জনের তাৎক্ষণিক বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। ফলে ডা. মো. নূর আলম দ্বীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবেই দায়িত্ব পালন করবেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করেছে সরকার। সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর হবে।

স্বাস্থ্যমন্ত্রীর হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভ্যাকসিন নিয়ে ভুল বোঝাবুঝির অবসান

বদলির দুই ঘণ্টার মধ্যেই বহাল চাঁদপুরের সিভিল সার্জন

আপডেট সময় : ০৫:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬