শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : ড. জালাল উদ্দিন এমপি
মতলব উত্তরে এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন
- আপডেট সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৫১৫ Time View

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
জালাল উদ্দীন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্লাহ, মতলব উত্তর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














