০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

dailydurbin
  • আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৫৩৯ Time View

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মুন্সী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় আম, আমড়া, পেয়ারা, চম্পলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, “ফলজ, বনজ ও ঔষধি—এই ৩ প্রকার গাছ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।” পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ইউপি সদস্য ১নং ওয়ার্ডের ইমরুল সরদার, ৩নং ওয়ার্ডের রিপন শেখ, ৮নং ওয়ার্ডের সোহরাব হোসেন, ৯নং ওয়ার্ডের বাদশা মিয়া, ৪/৫/৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুইটি আক্তার, ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তারিন আক্তার এবং বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬