০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঝিনাইদহে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

dailydurbin
  • আপডেট সময় : ১১:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৫৩৩ Time View

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ই জুন ২০২৬) শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ পারভেজ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি.জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন,অতি. জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুর রহমান,অতি.পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোসফেকুর রহমান,উইনরক ইন্টারন্যাশনালের জিরিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা,উইনরক ইন্টারন্যাশনালের পলিসি অ্যাডভোকেসী স্পেশালিষ্ট মৃন্ময় মহাজন,রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

এ সমন্বয় সভায় ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে কাজ করা প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দালালের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে কাজ করা ও পাচার প্রতিরোধে সকলকে জবাবদিহি করে মানব পাচারের পরিসংখ্যান শুণ্যের কোঠায় নিয়ে আসার ব্যপারে আহবান জানানো হয়।সে সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান,মানব পাচারের সাথে যারা জড়িত থাকবে তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬